প্রতাপ শঙ্কর হাজরা নিজেকে পরিচয় দেন মোহামেডানের প্রতাপ হিসেবে। কারণটাও তিনি নিজেই বলেছেন, ‘আমার জীবনের প্রত্যেকটা কষ্টের সময়েই আমার পাশে দাঁড়িয়ে ছিল মোহামেডান।’
১৯৬৩ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিয়েছিলেন। এখনো যাওয়া–আসা আছে। তবে প্রতাপ শঙ্কর হাজরার পরিচয় শুধু মোহামেডানের খেলোয়াড় হিসেবে নয়; এ দেশের ক্রীড়াঙ্গনে তিনি এক দারুণ ব্যক্তিত্ব। ফুটবল খেলেছেন, হকি খেলেছেন, ক্রিকেটও খেলেছেন। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান দলের হয়ে হকি ও ফুটবল খেলেছেন। স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক ও সহ-অধিনায়ক হয়েছেন। পরে হকির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।