National
ধলেশ্বরী নদীতে কচুরিপানার সঙ্গে ভাসছিল কিশোরীর মরদেহ
মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শনিবার রাত সোয়া একটার দিকে লঞ্চঘাটসংলগ্ন নদীতে কচুরিপানার সঙ্গে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করা হ
লেখক প্রতিনিধি41K বার পড়া
মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শনিবার রাত সোয়া একটার দিকে লঞ্চঘাটসংলগ্ন নদীতে কচুরিপানার সঙ্গে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে লঞ্চঘাট এলাকায় কচুরিপানার সঙ্গে কিছু একটা ভেসে আসতে দেখেন স্থানীয় লোকজন। কচুরিপানা তীরের কাছাকাছি এলে তাঁরা মরদেহটি দেখতে পান ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।



