National
রড ও বাটাম দিয়ে পেটানো হয় তরুণকে, হাসপাতালে মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় মুঠোফোন চুরির অভিযোগে মো. রিয়াজ (২২) নামের এক তরুণকে বাটাম ও রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলায় আহত হওয়ার দুই দিন পর গতকাল শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
লেখক প্রতিনিধি139K বার পড়া
চট্টগ্রামের সাতকানিয়ায় মুঠোফোন চুরির অভিযোগে মো. রিয়াজ (২২) নামের এক তরুণকে বাটাম ও রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলায় আহত হওয়ার দুই দিন পর গতকাল শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মো. রিয়াজ সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা খিতামোল্লা পাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে। গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে শাহ মজিদিয়া বাজারে কয়েকজন বন্ধুর হামলায় গুরুতর আহত হন তিনি।



