National
নিষেধাজ্ঞার মধ্যেও বরিশালে প্রতিদিন ৪ কোটি টাকার ইলিশ বেচাকেনা
বরিশালের মেঘনা নদীতে একদিকে চলছে মা ইলিশ রক্ষায় অভিযান, অন্যদিকে দুর্গম চর ও মোহনায় দিনরাত চলছে ইলিশ শিকার। ছোট-বড় ইঞ্জিনচালিত অসংখ্য ট্রলার ও নৌকা নিয়ে জেলেরা ইলিশ ধরছেন। নদীর তীরের কয়েকটি ঘাটে নিলামে বিক্রি হচ্ছে
লেখক এম জসীম উদ্দীন89K বার পড়া
বরিশালের মেঘনা নদীতে একদিকে চলছে মা ইলিশ রক্ষায় অভিযান, অন্যদিকে দুর্গম চর ও মোহনায় দিনরাত চলছে ইলিশ শিকার। ছোট-বড় ইঞ্জিনচালিত অসংখ্য ট্রলার ও নৌকা নিয়ে জেলেরা ইলিশ ধরছেন। নদীর তীরের কয়েকটি ঘাটে নিলামে বিক্রি হচ্ছে এসব মাছ। পরে স্পিডবোট ও ট্রলারে করে তা চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।
স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বরিশালের হিজলার আটটি ঘাটে প্রতিদিন সাড়ে তিন থেকে চার কোটি টাকার ইলিশ কেনাবেচা হচ্ছে। তাঁদের ভাষ্য, হিজলাকে কেন্দ্র করে মেঘনার এই অংশে নিষেধাজ্ঞার মধ্যে মা ইলিশ শিকার, কেনাবেচা ও পাচারের একটি বড় চক্র সক্রিয়।



