ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ রয়েছে। এ কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী ও সৌদি আরব হয়ে চলাচলকারী ফ্লাইটের সূচি এখনো বিঘ্নিত হচ্ছে। এ পর্যন্ত ১১৪টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৭ হাজার ৭০১ যাত্রী।
আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।