National
উত্তরায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশসহ অর্ধশতাধিক আহত
বেতন–ভাতা বাড়ানো ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধের চেষ্টার সময় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা
লেখক নিজস্ব প্রতিবেদক38K বার পড়া

বেতন–ভাতা বাড়ানো ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধের চেষ্টার সময় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার সকালে উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম প্রথম আলোকে এ তথ্য জানান।



