National
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার স্থানান্তর করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁরাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভ
লেখক বিশেষ প্রতিবেদক133K বার পড়া
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁরাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। আগামী ২৫ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) এ–সংক্রান্ত দুটি নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।



