জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবারও ‘গরুভোজের’ আয়োজন করা হয়েছে। এবার আয়োজক বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবন ও গণিত বিভাগের মধ্যবর্তী সড়কে গরু জবাই করা হয়েছে। পরে বেলা সাড়ে তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গরুর মাংসের তেহারি বিতরণ করা হয়েছে। রাতে ক্যাম্পাসে কাওয়ালি অনুষ্ঠানেরও আয়োজন করেছে এই ছাত্রসংগঠনটি।
তবে এভাবে পর পর দুই দিন ঘটা করে ‘গরুভোজের’ আয়োজন যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় আয়োজনটি করা হয়েছে।