National
মির্জাপুরে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের আরতিতে মুগ্ধ দর্শনার্থীরা
টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে দুর্গোৎসব মানেই ঐতিহ্য আর আনন্দের মেলবন্ধন। প্রতিবছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজায় ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি দেখতে ভিড় করেন দর্শনার্থী
লেখক প্রতিনিধি193K বার পড়া

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে দুর্গোৎসব মানেই ঐতিহ্য আর আনন্দের মেলবন্ধন। প্রতিবছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজায় ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। আজ শনিবার মহাসপ্তমীর সন্ধ্যায় তাদের গান ও আরতির পরিবেশনায় মুখর হয়ে ওঠে কুমুদিনী প্রাঙ্গণ।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মণ্ডপটিতে দেবীর বোধনের মাধ্যমে পূজা শুরু করেন ভক্তরা।



