National
জানালা ভেঙে স্ত্রীকে বের করেন ইসমাইল, নিজেও লাফ দেন
কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে আগুন লাগার পর বের হওয়ার পথ পাচ্ছিলেন না ইসমাইল হোসেন (৩০)। পরে একটি জানালা ভেঙে স্ত্রীকে বাইরে বের করে দেন তিনি। এরপর নিজেও জানালা দিয়ে লাফ দেন। এতে দুজনই আহত হয়েছ
লেখক নিজস্ব প্রতিবেদক119K বার পড়া

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে আগুন লাগার পর বের হওয়ার পথ পাচ্ছিলেন না ইসমাইল হোসেন (৩০)। পরে একটি জানালা ভেঙে স্ত্রীকে বাইরে বের করে দেন তিনি। এরপর নিজেও জানালা দিয়ে লাফ দেন। এতে দুজনই আহত হয়েছেন।
আজ শনিবার রাত আটটার দিকে আকাশপথে তাঁদের ঢাকায় আনা হয়েছে। তাঁদের মধ্যে ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। তাঁর স্ত্রী মেহেরুন নেছা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।



