National
সমুদ্রের পাশে হওয়ায় বাতাসে দ্রুত ছড়ায় আগুন, নেভানোর কিছুই ছিল না রিসোর্টে
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতসংলগ্ন কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্টটি আগুনে দ্রুত পুড়ে ছাই হয়ে যায়। আজ শনিবার সকালে এই অগ্নিকাণ্ড হয়। ঠিক কখন আগুন লেগেছিল, তা নির্দিষ্ট করে বলতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মক
লেখক নিজস্ব প্রতিবেদক117K বার পড়া

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতসংলগ্ন কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্টটি আগুনে দ্রুত পুড়ে ছাই হয়ে যায়। আজ শনিবার সকালে এই অগ্নিকাণ্ড হয়। ঠিক কখন আগুন লেগেছিল, তা নির্দিষ্ট করে বলতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে তাঁদের ধারণা, ফায়ার সার্ভিসে খবর দেওয়ার কিছুক্ষণ আগেই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, আজ সকাল ৭টা ২৩ মিনিটে কক্সবাজার ফায়ার সার্ভিসে আগুনের খবর দেওয়া হয়। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। চারজন ব্যক্তি মারা গেছেন তিনতলার দুটি শৌচাগারে।



