National
এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কিনা, তা তাৎক্ষনিভাবে জানা যায়নি।
লেখক প্রতিনিধি33K বার পড়া
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কিনা, তা তাৎক্ষনিভাবে জানা যায়নি।
এর আগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওষুধ কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানাটির অবস্থান।



