National
পর্যটকদের জন্য তিন্দু সড়ক বন্ধ ঘোষণা, নয়নাভিরাম এ জায়গায় যেতে হবে বাড়তি পথ ঘুরে
বান্দরবানের থানচি-তিন্দু সড়কে পর্যটকবাহী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সড়কটি সংস্কার না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। গত বৃহস্পতিবার রাতে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ
লেখক প্রতিনিধি44K বার পড়া

বান্দরবানের থানচি-তিন্দু সড়কে পর্যটকবাহী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সড়কটি সংস্কার না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। গত বৃহস্পতিবার রাতে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফয়সালের সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দুবাজার পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কটি থানচি-তিন্দু সড়ক নামে পরিচিত। আলীকদম থেকে তিন্দুবাজার, বড় পাথর, রেমাক্রী ও নাফাখুমে যেতে পর্যটকেরা এ সড়ক ব্যবহার করেন। তবে এখন আর সম্ভব হবে না। আলীকদম থেকে যাঁরা এ জায়গায় যেতে চান তাঁদের বিকল্প পথ ব্যবহার করতে হবে। এ কারণে ঘুরতে হতে পারে ১৮ কিলোমিটার বাড়তি পথ।



