National
যুবদল নেতার কার্যালয়ে আসেন দুই কর্মী, কিছুক্ষণ পরই গুলিতে প্রাণ গেল একজনের
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন (২৬) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম (২২) নামে আরেক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে
লেখক নিজস্ব প্রতিবেদক101K বার পড়া
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন (২৬) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম (২২) নামে আরেক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামে এ স্থানীয় যুবদল নেতা সাদ্দাম হোসেনের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক। এ ঘটনায় মো. জাবেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



