নরসিংদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোসাদ্দেক হাসান (২৬) নামের এক কলেজের প্রভাষক মারা গেছেন। গতকাল শুক্রবার বিকেলে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তার আগে তিন দিন ধরে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মোসাদ্দেক হাসান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক ছিলেন। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে খিলপাড়া গ্রামের মোশাররফ মিয়ার ছেলে। মাত্র ৯ মাস আগে তিনি বিয়ে করেছিলেন।