National
হেমন্ত এসে গেছে অজান্তে
সবুজ পাতার খামের ভেতর/ হলুদ গাঁদা চিঠি লিখে/ কোন্ পাথারের ওপার থেকে/ আনল ডেকে হেমন্তকে?’ সবুজ পাতার খামে হলুদ গাঁদা যেন চিঠি লিখে জানিয়ে দেয় হেমন্তের আগমনী বার্তা। দূর কোন পাথারের ওপার থেকে কে ডেকে আনে এই ঋতুকে, কবি সুফি
লেখক কাজী আলিম-উজ-জামান49K বার পড়া
সবুজ পাতার খামের ভেতর/ হলুদ গাঁদা চিঠি লিখে/ কোন্ পাথারের ওপার থেকে/ আনল ডেকে হেমন্তকে?’
সবুজ পাতার খামে হলুদ গাঁদা যেন চিঠি লিখে জানিয়ে দেয় হেমন্তের আগমনী বার্তা। দূর কোন পাথারের ওপার থেকে কে ডেকে আনে এই ঋতুকে, কবি সুফিয়া কামালের ‘হেমন্ত’ কবিতার পঙ্ক্তিতে সেই প্রশ্নই ধ্বনিত হয়েছে।
সবুজ পাতার খামে হলুদ গাঁদা যেন চিঠি লিখে জানিয়ে দেয় হেমন্তের আগমনী বার্তা। দূর কোন পাথারের ওপার থেকে কে ডেকে আনে এই ঋতুকে, কবি সুফিয়া কামালের ‘হেমন্ত’ কবিতার পঙ্ক্তিতে সেই প্রশ্নই ধ্বনিত হয়েছে।
শরতের পায়ে–পায়ে এসেছে হেমন্ত। কার্তিক ও অগ্রহায়ণ, এই দুই মাস মিলে বাংলার চিরায়ত ছয় ঋতুর চতুর্থ ঋতু। আজ শনিবার কার্তিকের প্রথম দিন। শরতের শুভ্র মেঘ এখনো পুরোপুরি বিদায় নেয়নি, এরই মধ্যে প্রকৃতিতে লেগেছে বদলের ছাপ। রাত গভীর হলে ধানের পাতা ও ঘাসের ডগায় জমে শিশির। ভোরের বাতাসে শীতের আভাস, দিন ফুরোলে কুয়াশার নরম পর্দায় আড়াল হয় সূর্য। ধীরে ধীরে ছোট হয়ে আসে দিন।



