ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় হিটলার বিশ্বাস নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ সদরের সাহাপুর ইউনিয়নের বড় ডোমরাসুর গ্রামের বাসিন্দা সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা জেলার দোহার উপজেলার শাইনপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।