National
শেষ বিকেলে এক কাতলা ধরে বাজিমাত, পুরস্কার পেলেন দুই লাখ টাকা
সাজু আলম শৌখিন মৎস্যশিকারি। আজ শুক্রবার ভোরে তিনি মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নেন। এ জন্য টিকিট বাবদ তাঁকে দিতে হয়েছে ২৬ হাজার টাকা। মাছ ধরার সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত। দুপুর পেরিয়ে গেলেও কোনো মাছ শিকার করতে পারেননি
লেখক প্রতিনিধি128K বার পড়া

সাজু আলম শৌখিন মৎস্যশিকারি। আজ শুক্রবার ভোরে তিনি মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নেন। এ জন্য টিকিট বাবদ তাঁকে দিতে হয়েছে ২৬ হাজার টাকা। মাছ ধরার সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত। দুপুর পেরিয়ে গেলেও কোনো মাছ শিকার করতে পারেননি সাজু। এক ঘণ্টা বাকি থাকতে বিকেল সাড়ে চারটার দিকে তাঁর বড়শিতে ধরা পড়ে সাড়ে চার কেজি ওজনের একটি কাতলা মাছ। এতে তিনি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন; পুরস্কার জিতে নিয়েছেন দুই লাখ টাকা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বীরেশ দিঘিতে আজ শুক্রবার ভোর সোয়া ছয়টায় এ প্রতিযোগিতা শুরু হয়; শেষ হয় বিকেল সাড়ে পাঁচটায়। এ প্রতিযোগিতায় অংশ নিতে ২৬ হাজার টাকা দিয়ে টিকিট কাটেন ২৬ জন প্রতিযোগী। এতে আয়োজকেরা পেয়েছেন ৬ লাখ ৭৬ হাজার টাকা। আর ২৬ জন প্রতিযোগীর জন্য ছিল ৪ লাখ ৭০ হাজার টাকার ৬টি পুরস্কার।



