National
জামায়াতের সঙ্গে এনসিপি একাকার হওয়ার অভিযোগ তুলে দল ছাড়লেন কেন্দ্রীয় নেতা
জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোট এখন আদর্শিক জোট হিসেবে একাকার হয়ে গেছে, এমন অভিযোগ তুলে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন এক কেন্দ্রীয় নেতা। ওই নেতা ঐতিহাসিক বিষয়ে মতামতের জন্য দলীয় সহকর্মীদের কাছ
লেখক নিজস্ব প্রতিবেদক76K বার পড়া

জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোট এখন আদর্শিক জোট হিসেবে একাকার হয়ে গেছে, এমন অভিযোগ তুলে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন এক কেন্দ্রীয় নেতা। ওই নেতা ঐতিহাসিক বিষয়ে মতামতের জন্য দলীয় সহকর্মীদের কাছ থেকে ‘মুজিববাদী’ ট্যাগের শিকার হওয়ারও অভিযোগ করেছেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর লেখা পদত্যাগপত্রটি আজ শুক্রবার রাত ১০টার দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন মো. আবদুর রহমান নামের ওই নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠকের দায়িত্বে ছিলেন।



