National
মুসলমানদের বলবে বেহেশত দেব, আবার ভোটের জন্য মন্দিরে গিয়ে নাচবে: শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘বেহেশতের কথা বলে যারা ভোট নিয়েছে, তারা নিশ্চয়ই এখন ডুয়েল অভিনয় করবে। মুসলমানদের বলবে বেহেশত দেব, আবার দুর্গামন্দিরে এসে ঢাকের তালে ত
লেখক নিজস্ব প্রতিবেদক38K বার পড়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘বেহেশতের কথা বলে যারা ভোট নিয়েছে, তারা নিশ্চয়ই এখন ডুয়েল অভিনয় করবে। মুসলমানদের বলবে বেহেশত দেব, আবার দুর্গামন্দিরে এসে ঢাকের তালে তালে নাচবে, উলু দেবে, বসবে; যেটুকু অভিনয় করার মানুষের ভোটের জন্য করবে।’
শুক্রবার দুপুরে বগুড়ার শিবগঞ্জের উথলী উচ্চবিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সনাতন ধর্মের নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করেন তিনি। দুপুর ১২টায় শিবগঞ্জের উথলী উচ্চবিদ্যালয় মাঠে এবং সোয়া ১২টায় মোকামতলা বন্দর সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



