National
দুই মিনিটেই মোটরসাইকেল চুরি, নগর থেকে নিয়ে মজুত রাখা হয় জেলায়
এক থেকে দুই মিনিটের মধ্যেই মোটরসাইকেলের লক খুলে চুরি করে নিয়ে যান তাঁরা। এ জন্য বেছে নেন লোকজনের চলাচল কম এমন এলাকা। চট্টগ্রাম নগর থেকে চুরি করা মোটরসাইকেল পরে মজুত রাখা হয় আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলায়। সুযোগ বুঝে সেগু
লেখক নিজস্ব প্রতিবেদক177K বার পড়া

এক থেকে দুই মিনিটের মধ্যেই মোটরসাইকেলের লক খুলে চুরি করে নিয়ে যান তাঁরা। এ জন্য বেছে নেন লোকজনের চলাচল কম এমন এলাকা। চট্টগ্রাম নগর থেকে চুরি করা মোটরসাইকেল পরে মজুত রাখা হয় আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলায়। সুযোগ বুঝে সেগুলো বিক্রি করা হয়। আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানতে পেরেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর রহমান, মাইনুদ্দিন মুরাদ, শাহাদাত হোসেন ও আবু হুরায়রা। তাঁদের কাছ থেকে আটটি চোরাই মোটরসাইকেল ও একটি বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত চট্টগ্রাম নগর, মিরসরাই উপজেলা ও নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।



