National
রেললাইন ধরে হাঁটছিলেন মা ও মেয়ে, ট্রেনে কাটা পড়ে নিহত
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোড়াশালের বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি62K বার পড়া

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোড়াশালের বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পলাশের ঘোড়াশাল পৌরসভার ফুলদিরটেক এলাকার সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার (২৬) ও তাঁর মেয়ে রাফা মনি (৪)। তাঁরা ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে আকলিমা আক্তার মেয়েকে নিয়ে ঘোড়াশাল বাইপাস সড়কে হাঁটতে বের হন। পরে তাঁরা রেললাইনে উঠে হাঁটছিলেন। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আকলিমা আক্তারের মৃত্যু হয়।



