National
সিসামুক্ত বাংলাদেশ গড়তে ২০৩৫ সালের লক্ষ্য, কমাতে হবে শিশুদের ঝুঁকি
সিসাদূষণ প্রতিরোধে ২০৩৫ সালের মধ্যে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রার হার ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে পরিবেশ পর্যবেক্ষণ, দূষিত স্থান পরিষ্কার, নিরাপদ শিল্পচর্চা ও জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যো
লেখক নিজস্ব প্রতিবেদক55K বার পড়া
সিসাদূষণ প্রতিরোধে ২০৩৫ সালের মধ্যে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রার হার ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে পরিবেশ পর্যবেক্ষণ, দূষিত স্থান পরিষ্কার, নিরাপদ শিল্পচর্চা ও জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত বুধবার ঢাকায় ‘অ্যাডভান্সিং টু আ লেড-ফ্রি বাংলাদেশ: স্কেলিং সলিউশনস, ড্রাইভিং ইয়ুথ অ্যাকশন’ শীর্ষক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে এ আয়োজন করে।



