National
বিদেশি বিনিয়োগ নিশ্চিতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি: ডাচ মন্ত্রী শুর্দসমার
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাইলে গণতান্ত্রিক স্থিতিশীলতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার। এক দিনের সংক্ষিপ্ত ঢা
লেখক রাহীদ এজাজ146K বার পড়া
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাইলে গণতান্ত্রিক স্থিতিশীলতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার। এক দিনের সংক্ষিপ্ত ঢাকা সফরের সময় গত মঙ্গলবার প্রথম আলোসহ একাধিক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শুর্দসমারের মতে, ডাচ প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায়। তবে কিছু অশুল্ক বাধা দূর করা জরুরি। একইভাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে শ্রমিকের অধিকার নিশ্চিত করাও জরুরি। বাংলাদেশের অর্থনীতিতে অনেক সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।



