National
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
লেখক প্রতিনিধি32K বার পড়া

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা করার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেপ্তার তিনজন হলেন শুভ আহমেদ (২০), মো. ইয়াসিন (২৬) ও সারোয়ার হোসেন (২৩)। গাজীপুর সদর থানার পুলিশ, গোয়েন্দা পুলিশ ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।



