National
বড়শি ফেলে বড় মাছের অপেক্ষা, ধরতে পারলে মিলবে লাখ টাকার পুরস্কার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলছে। আজ শুক্রবার সকাল সোয়া ছয়টা থেকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বীরেশ দিঘিতে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।
লেখক প্রতিনিধি113K বার পড়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলছে। আজ শুক্রবার সকাল সোয়া ছয়টা থেকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বীরেশ দিঘিতে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।
প্রতিযোগিতায় অংশ নিতে ২৬ হাজার টাকা করে টিকিট কিনেছেন ২৬ জন শিকারি। এতে আয়োজকেরা পেয়েছেন ৬ লাখ ৭৬ হাজার টাকা। প্রতিযোগীদের জন্য আছে মোট ৬টি পুরস্কার, যার মূল্য ৪ লাখ ৭০ হাজার টাকা।
শুক্রবার সকাল নয়টার দিকে ৪ কেজি ৬৭৫ গ্রাম ওজনের একটি কাতলা ধরে শীর্ষ অবস্থানে আছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ইলিয়াছ হোসেন। সর্বশেষ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এর চেয়ে বড় ওজনের মাছ ধরা পড়েনি।



