National
পুলিশের কাছ থেকে হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে আবার গ্রেপ্তার
মাদারীপুরে অভিযানে আটক সাতজনকে থানায় নেওয়ার সময় পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের বাগ্বিতণ্ডা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় দুই আসামি হাতকড়াসহ পালিয়ে যান বলে দাবি স্থানীয় একাধিক বাসিন্দার। পরে তাঁদের আবার গ্রেপ্তার
লেখক প্রতিনিধি89K বার পড়া

মাদারীপুরে অভিযানে আটক সাতজনকে থানায় নেওয়ার সময় পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের বাগ্বিতণ্ডা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় দুই আসামি হাতকড়াসহ পালিয়ে যান বলে দাবি স্থানীয় একাধিক বাসিন্দার। পরে তাঁদের আবার গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে মাদারীপুর পৌরসভার পাকদী এলাকার শাহীন বেকারির মোড়ে এ ঘটনা ঘটে। তবে আসামি পালানোর ঘটনা অস্বীকার করছে পুলিশ।



