National
নিরাপত্তা ও স্বস্তিতে পূজা উদ্যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান
হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে পূজা উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহ
লেখক নিজস্ব প্রতিবেদক97K বার পড়া

হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে পূজা উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
গতকাল বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এ আহ্বান জানান।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ আমাদের ৫৫ হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশ। এখানে অনেক আগে থেকেই আমরা সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছি।’



