National
নতুন কমিশনের মেয়াদে দুদকের ১২২ মামলা অনুমোদন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর গত ২০ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১২২টি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলায় ৬৬টি অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে কমিশন। এ ছাড়া ঘুষ লেন
লেখক নিজস্ব প্রতিবেদক146K বার পড়া

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর গত ২০ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১২২টি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলায় ৬৬টি অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে কমিশন। এ ছাড়া ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ধরতে ৬১টি অভিযান পরিচালনা করা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এই সময়ে আদালতের আদেশে ৬৮ জন ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। এ ছাড়া দুর্নীতির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ২২ জন ব্যক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।



