National
বেড়ানোর কথা বলে স্ত্রীকে সাম্পানে তুলে হত্যা, বস্তাবন্দী লাশ ফেলা হয় খালে
বেড়ানোর কথা বলে স্ত্রীকে সাম্পানে তুলে কর্ণফুলী নদীর শিকলবাহা খালে নিয়ে যান রাজা মিয়া। সেখানে শ্বাসরোধে হত্যার পর স্ত্রীর হাত-পা বেঁধে বস্তাবন্দী করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নিহত নারীর নাম জান্নাতুল
লেখক নিজস্ব প্রতিবেদক186K বার পড়া

বেড়ানোর কথা বলে স্ত্রীকে সাম্পানে তুলে কর্ণফুলী নদীর শিকলবাহা খালে নিয়ে যান রাজা মিয়া। সেখানে শ্বাসরোধে হত্যার পর স্ত্রীর হাত-পা বেঁধে বস্তাবন্দী করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নিহত নারীর নাম জান্নাতুল ফেরদৌস (২৮)। মরদেহ উদ্ধারের আড়াই মাস পর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের একজন গতকাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রধান অভিযুক্ত রাজা মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে।



