National
৯৯৯–এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ, দেখল অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশের পাশে ধূমপান করছেন স্বামী
গাজীপুরের শ্রীপুরে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামীকে আটক করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি63K বার পড়া

গাজীপুরের শ্রীপুরে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামীকে আটক করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সীমা রানী দাস (২৫) চিনাশুকানিয়া গ্রামের উদ্ভব চন্দ্র দাসের (২৮) স্ত্রী।
পুলিশ ও স্বজনদের ভাষ্য, উদ্ভব জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে স্ত্রীকে হত্যার কথা জানান। এরপর ঘরের বাতি নিভিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে তিনি লাশের পাশে বসে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনের সহায়তায় তাঁকে দরজা খোলার জন্য ডাক দেন। দরজা খোলার পর দেখা যায়, তিনি লাশের পাশে বসে ধূমপান করছেন। পরে পুলিশ তাঁকে আটক করে এবং ঘর থেকে সীমার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।



