National
ময়মনসিংহে বিজিবির ওপর চোরাচালানকারীদের হামলা, গুলি, একজন নিহত
ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি বলছে, চোরাচালানবিরোধী অভিযানের সময় টহল দলের ওপর হামলা হলে
লেখক নিজস্ব প্রতিবেদক88K বার পড়া

ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি বলছে, চোরাচালানবিরোধী অভিযানের সময় টহল দলের ওপর হামলা হলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়। এ ঘটনায় বিজিবির আহত এক সদস্য চিকিৎসাধীন।
নিহত মো. রুমান (৩২) হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের জলজলিয়া গ্রামের বাসিন্দা।
আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ তথ্য জানায়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেন।



