National
ধানখেতে স্কুলছাত্রীর লাশ, সিসিটিভির ফুটেজ দেখে কক্সবাজারে হোটেল কর্মচারী গ্রেপ্তার
কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে এক স্কুলছাত্রীর (১৫) লাশ উদ্ধারের ঘটনায় কক্সবাজারে এক হোটেল কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রাজু চৌধুরী। গতকাল রোববার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর বাইপাস সড়কের একটি ভবন
লেখক নিজস্ব প্রতিবেদক129K বার পড়া

কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে এক স্কুলছাত্রীর (১৫) লাশ উদ্ধারের ঘটনায় কক্সবাজারে এক হোটেল কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রাজু চৌধুরী। গতকাল রোববার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর বাইপাস সড়কের একটি ভবনে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রাজু চৌধুরীর বাড়ি বান্দরবানের লামা উপজেলায়। তাঁর বাবার নাম মনির আহমদ। রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।



