National
ফতুল্লায় এক রাতে আগুনে পুড়ল ২৬টি ঝুটের গুদামের মালামাল
নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে ২৬টি ঝুটের গুদামের মালামাল পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার বিলাসনগর এলাকায় এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি57K বার পড়া
নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে ২৬টি ঝুটের গুদামের মালামাল পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার বিলাসনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিলাসনগর এলাকার একটি ঝুটের গুদামে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের গুদামগুলোয় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবু মার্কেট, নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে ২৬টি গুদামের ঝুটের কাপড়সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।



