National
ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর চুল কেটে ও গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ফেসবুকে
ফরিদপুরের সদরপুরে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর (২৮) মাথার চুল কেটে ও গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই নারী চিৎকার করলেও দুই যুবকসহ কয়েকজন তাঁর ওপর নির্যাতন চালান। নির্যাতনের দুটি ভিডিও গতকাল
লেখক নিজস্ব প্রতিবেদক55K বার পড়া

ফরিদপুরের সদরপুরে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর (২৮) মাথার চুল কেটে ও গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই নারী চিৎকার করলেও দুই যুবকসহ কয়েকজন তাঁর ওপর নির্যাতন চালান। নির্যাতনের দুটি ভিডিও গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিও দুটি ১ মিনিট ৩৬ সেকেন্ড ও ১ মিনিট ৩০ সেকেন্ডের। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বিকেলে সদরপুর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য।



