National
সৌদিতে নিহত দুজনের পরিচয় জানা গেল
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত দুজন বাংলাদেশির পরিচয় জানা গেছে। এর মধ্যে একজনের নাম মো. শাহেদ আহম্মেদ, যাঁর বাড়ি বগুড়ায়। আরেকজনের নাম মো
লেখক নিজস্ব প্রতিবেদক169K বার পড়া

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত দুজন বাংলাদেশির পরিচয় জানা গেছে। এর মধ্যে একজনের নাম মো. শাহেদ আহম্মেদ, যাঁর বাড়ি বগুড়ায়। আরেকজনের নাম মো. নসরুল্লাহ বদরপুরি, যাঁর বাড়ি কুমিল্লায়।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আজ রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়। এতে বলা হয়, গতকাল স্থানীয় সময় বেলা ৩টা ২০ মিনিটে সৌদি আরবে রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রী সেখানে অপেক্ষমাণ ছিল। দুর্ঘটনায় দুজন বাংলাদেশি নিহত হয়েছেন।



