National
গাইবান্ধায় ছেলে সেজে বিয়ে করার অভিযোগে সালিসে তরুণীকে বেত্রাঘাত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ছেলে সেজে বিয়ে করার অভিযোগে এক তরুণীকে (২৩) সালিসে বেত্রাঘাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সালিসে তরুণীকে কান ধরে ওঠবস করানো হয়। গত শুক্রবার দুপুরে নামাজের পর উপজেলার একটি গ
লেখক প্রতিনিধি119K বার পড়া

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ছেলে সেজে বিয়ে করার অভিযোগে এক তরুণীকে (২৩) সালিসে বেত্রাঘাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সালিসে তরুণীকে কান ধরে ওঠবস করানো হয়। গত শুক্রবার দুপুরে নামাজের পর উপজেলার একটি গ্রামে এই সালিস বসানো হয়।
ছড়িয়ে পড়া ২ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সালিসের মাঝখানে শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি হাতে বেত নিয়ে দাঁড়িয়ে আছেন। সামনে দাঁড়িয়ে আছেন এক তরুণী। সালিসে উপস্থিত লোকজন তাঁদের চারপাশে গোল হয়ে বসে আছেন। ওই ব্যক্তি প্রকাশ্যে তরুণীকে বেত্রাঘাত করছেন।



