National
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিন ডিনকে আলোচক হিসেবে না রাখায় সমালোচনা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনের মধ্যে তিনজনকে আলোচক হিসেবে রাখা হয়নি। আগামীকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের
লেখক সংবাদদাতা80K বার পড়া

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনের মধ্যে তিনজনকে আলোচক হিসেবে রাখা হয়নি। আগামীকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ও এ-সংক্রান্ত অফিস আদেশে তাঁদের নাম নেই।
উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ফেরদৌস রহমান রয়েছেন এ–সংক্রান্ত পত্রে আমন্ত্রণকারী হিসেবে। আমন্ত্রণপত্রে ডিন ক্যাটাগরিতে আলোচক হিসেবে রাখা হয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নজরুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নুর আলম সিদ্দিক এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিফাত রুমানাকে।



