National
শিল্পখাতের চাহিদা মেটাতে প্রকৌশল শিক্ষায় পরিবর্তন চান বিশেষজ্ঞরা
আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পর বাংলাদেশের প্রকৌশলশিক্ষার মান ধরে রাখা এবং আরও উন্নত করা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমের সঙ্গে শিল্প খাতের চাহিদার সামঞ্জস্য থাকতে হবে। শিক্ষার্
লেখক নিজস্ব প্রতিবেদক181K বার পড়া

আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পর বাংলাদেশের প্রকৌশলশিক্ষার মান ধরে রাখা এবং আরও উন্নত করা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমের সঙ্গে শিল্প খাতের চাহিদার সামঞ্জস্য থাকতে হবে। শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব সমস্যা সমাধানের দক্ষতাও অর্জন করতে হবে। এ জন্য কার্যকর নীতিমালা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, মানসম্মত মূল্যায়ন এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প খাতের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
আজ রোববার রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রকৌশলশিক্ষার মান নিশ্চিতে স্বীকৃতির ক্ষেত্রে নীতিসহায়তার ভূমিকা নিয়ে আয়োজিত এক সিম্পোজিয়ামে এ কথা উঠে আসে। ‘বিএইটিই জাতীয় সিম্পোজিয়াম ২০২৬’ শীর্ষক এ আয়োজন করে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) অধীন প্রকৌশল ও কারিগরি শিক্ষার স্বীকৃতি বোর্ড (বিএইটিই)। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলের অধ্যাপক, বিশেষজ্ঞ ও পেশাদার প্রকৌশলীরা অংশ নেন।



