National
ওমরাহ করতে গিয়ে আর ফেরা হলো না কুমিল্লার নাসরুল্লাহর
পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে গিয়েছিলেন মাওলানা নাসরুল্লাহ বদরপুরি (৩৫)। কিন্তু পবিত্র মক্কায় পৌঁছানোর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। তাঁর এমন মৃ
লেখক প্রতিনিধি105K বার পড়া

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে গিয়েছিলেন মাওলানা নাসরুল্লাহ বদরপুরি (৩৫)। কিন্তু পবিত্র মক্কায় পৌঁছানোর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। তাঁর এমন মৃত্যুতে পরিবারে চলছে মাতম।
নাসরুল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের ওলামাবাড়ির বাসিন্দা। মাওলানা মোহাম্মদ উল্লাহ ও জাহানারা বেগমের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে নাসরুল্লাহ তৃতীয়। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসায় সহকারী প্রধান হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তাঁর সংসার।



