National
চড়ার কথা বাসে–ট্রেনে, কিন্তু শতাধিকবার ঘুরেছেন বিমানে, অবশেষে বরখাস্ত কর্মকর্তা
উড়োজাহাজে ভ্রমণের প্রাধিকারভুক্ত ছিলেন না। তারপরও দেশের বিভিন্ন স্থানে শতাধিকবার উড়োজাহাজে ভ্রমণ করে ভ্রমণ বিল দাখিল করে সরকারি অর্থ তুলে নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা। এ ছা
লেখক নিজস্ব প্রতিবেদক176K বার পড়া

উড়োজাহাজে ভ্রমণের প্রাধিকারভুক্ত ছিলেন না। তারপরও দেশের বিভিন্ন স্থানে শতাধিকবার উড়োজাহাজে ভ্রমণ করে ভ্রমণ বিল দাখিল করে সরকারি অর্থ তুলে নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা। এ ছাড়া আদালতে সাক্ষ্য না দিয়েও বিভিন্ন আদালতের সমন ও সাক্ষ্য দেওয়ার ভুয়া সনদ তৈরি করে বিল জমা দিয়ে অর্থ তুলে নেন তিনি। বিভাগীয় তদন্তে এসব অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।



