National
ভেড়ামারার পদ্মায় আগুনে পুড়ছিল দুটি স্পিডবোট, গুলির শব্দ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে পদ্মা নদীতে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ এবং পরে নদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরের দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীতে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র
লেখক নিজস্ব প্রতিবেদক192K বার পড়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে পদ্মা নদীতে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ এবং পরে নদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরের দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীতে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় লোকজন দুপুরের দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর গ্রামসংলগ্ন পদ্মা নদীতে চারটি স্পিডবোটকে চলাফেরা করতে দেখেন। একপর্যায়ে এক পক্ষ অন্য পক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে অপর পক্ষের সদস্যরা স্পিডবোট দুটি নদীর তীরে রেখে পালিয়ে যায়। পরে প্রতিপক্ষ এসে স্পিডবোট দুটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।



