National
রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট গড়তে চায় বাংলাদেশ
রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে একক প্রচেষ্টার বদলে চীন, আসিয়ান, জাতিসংঘ, জাপানসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি কৌশলগত আঞ্চলিক জোট গড়তে চায় বাংলাদেশ। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বিত কূটনৈত
লেখক নিজস্ব প্রতিবেদক143K বার পড়া

রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে একক প্রচেষ্টার বদলে চীন, আসিয়ান, জাতিসংঘ, জাপানসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি কৌশলগত আঞ্চলিক জোট গড়তে চায় বাংলাদেশ। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: টেকসই প্রত্যাবাসন এবং একটি স্থায়ী আঞ্চলিক সমাধানের অভিমুখে ভবিষ্যৎ কার্যপন্থা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ (এফএসডিএস) এই সেমিনারের আয়োজন করে।



