National
শ্রীপুরে প্রাইভেট কারে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ১ দিন পর মামলা
গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কারের গতি রোধ করে গুলি ছুড়ে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে দুই বস্তা টাকা ছিনতাইয়ের ঘটনার এক দিন পর মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে শ্রীপুর থানায় মাম
লেখক প্রতিনিধি119K বার পড়া

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কারের গতি রোধ করে গুলি ছুড়ে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে দুই বস্তা টাকা ছিনতাইয়ের ঘটনার এক দিন পর মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলাটি করেন প্রতিষ্ঠানের মালিকের প্রতিনিধি মো. সুমন মিয়া।
মামলার বিষয়টি আজ রোববার প্রথম আলোকে নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। তিনি জানান, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় মামলাটি রুজু হয়েছে।



