National
নেত্রকোনা শহর বাইপাস: দেড় বছরের কাজ শেষ হয়নি সাত বছরেও
১৩ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের বাইপাস সড়কের নির্মাণ ব্যয় ধরা হয় ২৯৪ কোটি টাকা।
লেখক পল্লব চক্রবর্তী32K বার পড়া
১৩ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের বাইপাস সড়কের নির্মাণ ব্যয় ধরা হয় ২৯৪ কোটি টাকা।
নেত্রকোনা শহরের যানজট কমাতে সাত বছর আগে ১৩ দশমিক ২ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছিল সরকার। ব্যয় ধরা হয়েছিল ২৯৪ কোটি টাকা। কথা ছিল, কাজটি দেড় বছরের মধ্যে শেষ হবে। কিন্তু সাত বছর পরও কাজটি শেষ হয়নি।
এর মধ্যে সড়ক নির্মাণ প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে তিন দফা। প্রকল্পের কাজ চারটি প্যাকেজে (ভাগে) হচ্ছে। এর মধ্যে দুটির কাজ প্রায় শেষ হলেও অন্য দুটির অগ্রগতি সামান্য।
ঠিকাদারদের নিয়মিত বিল দেওয়া হচ্ছে। কাজের গতি বাড়াতে তাঁদের অন্তত ১২ বার চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। তৃতীয় প্যাকেজের কাজ নিয়ে ঠিকাদার সবচেয়ে বেশি ভোগাচ্ছেন।মো. ইলিয়াস হোসেন, নির্বাহী প্রকৌশলী, সওজ, নেত্রকোনা



