National
শাহজালালে আচারের বয়ামে মিলল প্রায় পৌনে তিন কোটি টাকার হীরা ও স্বর্ণালংকার, যাত্রী গ্রেপ্তার
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বয়ামে লুকিয়ে আনা হীরা, প্লাটিনাম ও স্বর্ণালংকার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। এ ঘটনায় যাত্রী মো. জনি রহমানকে আটক করে পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক159K বার পড়া

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বয়ামে লুকিয়ে আনা হীরা, প্লাটিনাম ও স্বর্ণালংকার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। এ ঘটনায় যাত্রী মো. জনি রহমানকে আটক করে পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে কলকাতা থেকে ওই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। পরে তাঁর লাগেজ তল্লাশি করে অলংকারগুলো উদ্ধার করা হয়। কাস্টমস জানিয়েছে, উদ্ধার করা এসব অলংকার ও মূল্যবান পাথরের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।



