National
সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু, পর্যটকদের কী হবে
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে দুটি সংগঠনের ডাকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার সকাল ছয়টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে যাওয়ার প্রধান সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে
লেখক প্রতিনিধি153K বার পড়া

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে দুটি সংগঠনের ডাকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার সকাল ছয়টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে যাওয়ার প্রধান সড়কটিতে যান চলাচল বন্ধ হয়েছে।
অবরোধ কর্মসূচির সমর্থনে সকাল থেকে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধকারীদের বিক্ষোভ করতে দেখা গেছে। যান চলাচলে বাধা দেন অবরোধকারীরা। সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেওয়া সংগঠন দুটি হলো সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।



