ভাড়ার নামে জমিটি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। নির্মাণ করা হচ্ছে আড়ত।
ঢাকার আশুলিয়ায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজের জায়গায় আড়ত তৈরি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আড়ত তৈরির মানে হলো জায়গায়টি স্থায়ীভাবে দখল করা। সেখানে আর মেডিক্যাল কলেজ করা হবে না।
যে জমিতে আড়ত হচ্ছে, সেই জমি ছিল কামারপাড়া স্কুল অ্যন্ড কলেজের। স্থানীয় সূত্র ও নথিপত্র বলছে, ২০১০ সালে স্কুলের তৎকালীন ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয়টির জমি থেকে ১৬৪ শতাংশ মেডিক্যাল কলেজের নামে দেয়। মেডিক্যাল কলেজের প্রস্তাবিত নাম রাখা হয় উত্তরা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল।