National
সিলেটের সীমান্ত এলাকায় পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ
সিলেটের কানাইঘাটে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির
লেখক প্রতিনিধি78K বার পড়া

সিলেটের কানাইঘাটে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পিঠে তিনটি গুলির চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শাহিন আহমদ (২৫) কানাইঘাটের কেউটি হাওর গ্রামের বাসিন্দা।
নিহত যুবকের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহিন কৃষিকাজ করতেন। গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সীমান্তসংলগ্ন বাংলাদেশের ভেতরে সোনারখেওড় গ্রামের কৃষিজমিতে তাঁর গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান। খবর পেয়ে শাহিনের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে।



