National
ইউরোপের ছয় দেশে ঘুরে বাড়িতে ফিরতেই মৃত্যু
ঠিকাদার আবদুল হাছিব (৫২) দুজন সহকর্মীর সঙ্গে ইউরোপের ছয়টি দেশ ভ্রমণ করে আজ শনিবার সকালে বাসায় ফেরেন। বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর এমন মৃত্যুতে পরিবারে শোক নেমে এসে
লেখক প্রতিনিধি170K বার পড়া

ঠিকাদার আবদুল হাছিব (৫২) দুজন সহকর্মীর সঙ্গে ইউরোপের ছয়টি দেশ ভ্রমণ করে আজ শনিবার সকালে বাসায় ফেরেন। বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর এমন মৃত্যুতে পরিবারে শোক নেমে এসেছে।
আবদুল হাছিব মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের বাসিন্দা মৃত আকুল মিয়ার জ্যেষ্ঠ ছেলে। তিনি পেশায় ঠিকাদার ছিলেন। পার্শ্ববর্তী কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় একটি বাসায় তিনি স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। বিয়ের চার বছর অতিবাহিত হলেও তাঁদের কোনো সন্তান নেই।



